প্রায় প্রত্যেকেই চকোলেট পছন্দ করেন। যদিও খাওয়ার পরিমাণ আলাদা। স্ট্যাটিস্টার গ্লোবাল কনজিউমার আউটলুক থেকে পাওয়া তথ্য অনুসারে, ইউরোপের বড় একটি অংশে ও যুক্তরাষ্ট্রে চকোলেট খুবই জনপ্রিয়। যদিও এশিয়ার ভোক্তারা বরং অন্য মিষ্টি খেতে পছন্দ করেন। সুইজারল্যান্ডে ২০২১ সালে বার্ষিক মাথাপিছু চকোলেট খাওয়ার পরিমাণ ১১ কেজি ৬০০ গ্রাম। যেখানে মার্কিন নাগরিকরা গত বছর গড়ে ৯ কেজি করে চকোলেট খেয়েছেন। চকোলেট খাওয়ার ক্ষেত্রে ৫ কেজি ৭০০ গ্রাম নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে আরেক ইউরোপীয় দেশ জার্মানি। অন্যদিকে ভারত ও চীনে মাথাপিছু চকোলেট খাওয়ার পরিমাণ যথেষ্ট কম যথাক্রমে ১ কেজি ও ২০০ গ্রাম।