মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করেছে চীনা বিনিয়োগকারী একটি প্রতিনিধি দল। এ দলে ছিলেন কালার প্লাস মাস্টারব্যাচ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের পরিচালকরা। পরিদর্শনকালে মুন্নু সিরামিকের এমডি রাশীদ শাইমুনুল ইসলাম, সিএফও মুনজুর মো. কাউছার, পরিচালক (উৎপাদন) নাজমুল আহসান প্রমুখ উপস্থিত ছিলেন। দলটি মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজের সঙ্গে নতুন প্রকল্প এবং কারিগরি ও প্রযুক্তিতে সহযোগিতা করার আগ্রহ দেখিয়েছে।
মুন্নু সিরামিকের কারখানা পরিদর্শন করল চীনা বিনিয়োগকারী দল
মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের কারখানা পরিদর্শন করেছে চীনা বিনিয়োগকারী একটি প্রতিনিধি দল।









