স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ৪৩৩তম সভা গতকাল ঢাকায় ব্যাংকের প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ফিরোজুর রহমান।
অংশগ্রহণ করেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান গুলজার আহমেদ, পরিচালক অশোক কুমার সাহা, এস এ এমডি হোসেন, মোহাম্মদ আবদুল আজিজ, মোহাম্মদ শামসুল আলম, মো. জাহেদুল হক, ফেরদৌস আলী খান, এ কে এম আবদুল আলীম, অসিত কুমার সাহা, জাহিদুল আলম এবং স্বতন্ত্র পরিচালক গোলাম হাফিজ আহমেদ।
সভায় স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের পর্যবেক্ষক এবং বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মো. শরাফাত উল্লাহ খান উপস্থিত ছিলেন।
আরো অংশগ্রহণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. সিদ্দিকুর রহমান, উপব্যবস্থাপনা পরিচালক মো. জাবেদুল আলম, কোম্পানি সেক্রেটারি মো. মিজানুর রহমান এবং চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ সালাহ উদ্দিন।










