হজ এজেন্টদের আর্থিক লেনদেন আরো সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে মাস্টারকার্ডের অংশীদারত্বে ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। এর মাধ্যমে সৌদি আরবে মাস্টারকার্ড লোগোযুক্ত এটিএম বুথ থেকে সৌদি রিয়াল উত্তোলন ও সব পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনে পেমেন্ট করা যাবে। পাশাপাশি বছরে সর্বোচ্চ চারবার বিমানবন্দরের বলাকা লাউঞ্জ বিনামূল্যে ব্যবহারের সুবিধা পাবেন কার্ডধারীরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি রাজধানীতে ইসলামী ব্যাংক ও হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) সদস্যদের এক মতবিনিময় সভায় কার্ডটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ জহির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. আলতাফ হুসাইন। বিশেষ অতিথি ছিলেন মাস্টারকার্ড বাংলাদেশের পরিচালক সোহেল আলিম। এছাড়া আরো বক্তব্য দেন ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ড. এম কামাল উদ্দীন জসীম।










