গেমিং ব্যবসা পুনর্গঠনের অংশ হিসেবে এক্সবক্স বিভাগ থেকে আরো প্রায় ২৬০ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট। শুধু কর্মী ছাঁটাই নয়, বেশ কয়েকটি গেমিং স্টুডিও বন্ধ ও বিক্রি করার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি। আগামী জুলাইয়ের মধ্যে প্রতিষ্ঠানটি মোট ৩ হাজার ২০০ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে।
এর আগে চলতি বছরের শুরুতেই ১ হাজার ৬০০ এক্সবক্স কর্মীকে চাকরিচ্যুত করা হয়। এক্সবক্সের প্রধান নির্বাহী আশা শর্মা বিষয়টিকে নিজেদের গেমিং ইতিহাসের সবচেয়ে বড় পুনর্গঠন হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে চারটি গেমিং স্টুডিও বিক্রি করার চেষ্টা করছে মাইক্রোসফট। এরই মধ্যে ডাবল ফাইন ও কম্পালশন গেমস স্টুডিও স্বাধীনভাবে কাজ শুরু করেছে। তবে নিঞ্জা থিওরি বিক্রির চুক্তি কয়েকবার ভেস্তে গেছে। নতুন কোনো ক্রেতা না পেলে এটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস










