পুঁজিবাজারে তালিকাভুক্ত মেয়াদি ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট গত সপ্তাহে ৯ দশমিক ৩৮ শতাংশ দর হারিয়েছে। এতে ফান্ডটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দর কমার শীর্ষ তালিকায় উঠে এসেছে। সপ্তাহ শেষে ফান্ডটির ইউনিট দর ২ টাকা ৯০ পয়সায় দাঁড়িয়েছে, আগের সপ্তাহ শেষে যা ছিল ৩ টাকা ২০ পয়সা।
সর্বশেষ প্রকাশিত তথ্যানুসারে, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের বাজারমূল্যে ইউনিটপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬ টাকা ৩২ পয়সায়, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ১১ টাকা ৫০ পয়সা। বাজারমূল্যের ভিত্তিতে ফান্ডটির নিট সম্পদের পরিমাণ ৯১ কোটি ৫৫ লাখ ৬৪ হাজার ৬১১ টাকা, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ১৬৬ কোটি ৫১ লাখ ১৭ হাজার ১৭৫ টাকা।
সর্বশেষ সমাপ্ত ২০২৪-২৫ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিটপ্রতি লোকসান হয়েছে ৫৪ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৪৩ পয়সা। ৩১ মার্চ ২০২৫ শেষে বাজারমূল্যে ফান্ডটির ইউনিটপ্রতি এনএভি ৭ টাকা ৩৪ পয়সায় দাঁড়িয়েছে, ক্রয়মূল্যের ভিত্তিতে যা ১১ টাকা ৪৩ পয়সা।
ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আলোচ্য হিসাব বছরে ফান্ডটির ইউনিটপ্রতি লোকসান হয়েছে ১ টাকা ৮৯ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২৯ পয়সা।
২০০৯ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের মেয়াদ শেষ হবে ২০২৯ সালের ১৮ আগস্ট। ফান্ডটির পরিশোধিত মূলধন ১৪৪ কোটি ৭৫ লাখ ৪০ হাজার টাকা। ফান্ডটির মোট ইউনিট সংখ্যা ১৪ কোটি ৪৭ লাখ ৫৪ হাজার ২২২। এর মধ্যে উদ্যোক্তা পরিচালক ১ দশমিক ৩৮ শতাংশ, প্রতিষ্ঠান ৬১ দশমিক ৯৬ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৩৬ দশমিক ৬৬ শতাংশ ইউনিট।








