ইএসজি বিজনেস অ্যাওয়ার্ডস ২০২৩-এ ‘রিনিউয়েবল এনার্জি অ্যাডপশন অ্যাওয়ার্ড’ পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। সম্প্রতি ফ্রেন্ডশিপের সহযোগিতায় সোলার ভিলেজ প্রজেক্টের আওতায় কুড়িগ্রাম জেলার ঘুঘুমারী চরের ৭৫০ জন সুবিধাবঞ্চিত মানুষকে বিদ্যুৎ সুবিধা দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। চর বাসিন্দাদের জীবনমান উন্নত করতে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ইএসজি বিজনেস অ্যাওয়ার্ডস কমিটি ব্যাংককে এ অ্যাওয়ার্ড দিয়েছে।
চরাঞ্চলে ৫৪ কিলোওয়াট সোলার মাইক্রো গ্রিড এবং ৬০টি নলকূপ স্থাপনে অবকাঠামোগত উন্নয়নই স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ফ্রেন্ডশিপের এ যৌথ উদ্যোগের মূল উদ্দেশ্য। এছাড়া জলবায়ুর প্রভাব মোকাবেলায় প্রকল্পের আওতায় ১ হাজার ৩৫০টি চারাগাছ রোপণ করা হয়েছে। দৈনন্দিন প্রয়োজনীয় সম্পদ ব্যবহারের সুযোগ নিশ্চিতের মাধ্যমে ব্যাংক প্রান্তিক মানুষের অংশগ্রহণ বৃদ্ধির পাশাপাশি টেকসই সমাজব্যবস্থা গঠনে সাহায্য করছে। বিভিন্ন অঞ্চলের জনগোষ্ঠীর টেকসই জীবনমান বৃদ্ধির মাধ্যমে ২০২৩ সালে ইএসজি সেক্টরে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে এ ব্যাংক। —বিজ্ঞপ্তি









