এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডকে কম্বল দিয়েছে। এক অনুষ্ঠানে ক্যাডেট কলেজ ক্লাবের প্রেসিডেন্ট শাহাদাত মোশাররাফ খানের (মুকুল) হাতে প্রতীকী কম্বল তুলে দেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসির (এমটিবি) পরিচালক ও বোর্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান রাশেদ আহমেদ চৌধুরী।
বিতরণের জন্য ক্যাডেট কলেজ ক্লাবকে কম্বল দিল এমটিবি ফাউন্ডেশন
এমটিবি ফাউন্ডেশন সম্প্রতি সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য ক্যাডেট কলেজ ক্লাব লিমিটেডকে কম্বল দিয়েছে।









