বগুড়ায় আকিজ রিসোর্সের ফ্ল্যাগশিপ ব্র্যান্ড ইনোভারের সাফল্যের যাত্রা বিজনেস মিট-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা ও র‍্যাফল ড্র অনুষ্ঠিত হয়েছে। বুধবার সিয়েস্তা কনভেনশন সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ীদের সঙ্গে পারস্পরিক সম্পর্ক আরো সুদৃঢ় করা এবং ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠান শেষে র‍্যাফল ড্রর মাধ্যমে বিজয়ীদের মধ্যে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার দেয়া হয়। এতে বগুড়া জেলার ধুনট, মাঝিড়া ও দুপচাঁচিয়ার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

ইনোভারের ধারাবাহিক সাফল্য, পণ্যের গুণগত মান এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার (মার্কেটিং) মো. সাজ্জাদুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) মো. তৌহিদুল ইসলাম ফয়সাল ও ন্যাশনাল সেলস ম্যানেজার মুহাম্মাদ হাছানুজ্জামান চৌধুরী। এ সময় ডিভিশনাল সেলস ম্যানেজার গোলাম রাব্বানী, অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল সেলস ম্যানেজার মো. আরিফুল ইসলাম, মার্কেটিং ম্যানেজার জুবায়ের শফিক, রিজিওনাল সেলস ম্যানেজার বিকাশ চন্দ্র শীলসহ ধুনট, মাঝিড়া, দুপচাঁচিয়ার সম্মানিত পরিবেশক ও রিটেইলাররা উপস্থিত ছিলেন।