২০২২-২৩ অর্থবছরের সর্বোচ্চ করদাতা হিসেবে বিএসআরএম গ্রুপের দুই প্রতিষ্ঠান বিএসআরএম স্টিলস লিমিটেড ও বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেডকে  প্রকৌশল ক্যাটাগরিতে সম্মাননা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। সম্প্রতি এক অনুষ্ঠানে বোর্ডের সদস্য (কর প্রশাসন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সৈয়দ মোহাম্মদ আবু দাউদ, বৃহৎ করদাতা ইউনিটের কর কমিশনার মো. ইকবাল বাহার বিএসআরএম গ্রুপের প্রতিনিধির হাতে এ সম্মাননা স্মারক তুলে দেন।