জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (জেবিসিসিআই) ২০২৬-২৮ মেয়াদের জন্য ১৬ সদস্যের নতুন পরিচালনা পর্ষদ নির্বাচন করেছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন জেট্রো ঢাকা অফিসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুউকি কাতাওকা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। এতে বলা হয়েছে, গত ১৩ ও ২৩ সেপ্টেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নতুন পর্ষদে জেবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট-১ নির্বাচিত হয়েছেন ইউসেন লজিস্টিকস (বাংলাদেশ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবু জামান মো. তারিকুল ইসলাম। ভাইস প্রেসিডেন্ট-২ হয়েছেন জাপান সোলারটেক বাংলাদেশ লিমিটেডের পরিচালক সৈয়দ সামিউল হক। এছাড়া এমকেকে লজিস্টিকসের ব্যবস্থাপনা পরিচালক রাবিউল আলমকে সেক্রেটারি জেনারেল এবং জেটি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অলিভার কুটজকে জয়েন্ট সেক্রেটারি জেনারেল নির্বাচিত করা হয়েছে। এমইউএফজি ব্যাংকের ঢাকা অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ কেনজি কিমুরা হয়েছেন ট্রেজারার। জয়েন্ট ট্রেজারার নির্বাচিত হয়েছেন বিএসআরএম লিমিটেডের হেড অব করপোরেট অ্যাফেয়ার্স ও বিএএএসের নির্বাহী কমিটির সদস্য সৌমিত্র কুমার মৎসুদ্দি।

নতুন পর্ষদের অন্য পরিচালকরা হলেন নিউভিশন সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তারেক রাফি ভূঁইয়া (জুন), ইতোচু করপোরেশনের ঢাকা লিয়াজোঁ অফিসের জেনারেল ম্যানেজার হিরোয়াকি ওউরা, কনভেয়ার লজিস্টিকস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কবির আহমেদ, সোজিৎস এশিয়া পিটিই লিমিটেডের জেনারেল ম্যানেজার আতসুশি হিরাকুরি, টেকনোগ্রাম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) একেএম আহমেদুল ইসলাম বাবু, মিৎসুই অ্যান্ড কোম্পানির (এশিয়া প্যাসিফিক) ঢাকা শাখার জেনারেল ম্যানেজার ও কান্ট্রি চেয়ারপারসন কেনিচিরো কাওয়ামোতো, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফারজানা চৌধুরী, সুমিতোমো করপোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া পিটিই লিমিটেডের কান্ট্রি জেনারেল ম্যানেজার হিরোনোরি ইয়ামানাকা এবং রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুদাসসির মুর্তজা মঈন।