লন্ডনভিত্তিক বিশ্বের অন্যতম শীর্ষ ধাতব ও খনিজ কোম্পানি রিও টিন্টো। কোম্পানিটির আইকনিক হীরা খনি আরগাইল। পশ্চিম অস্ট্রেলিয়ার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত খনিটি বিশ্বের বৃহত্তম হীরা খনি। এছাড়া অতি দুর্লভ উচ্চমানের গোলপি হীরার প্রধান উৎস খনিটি। তবে চলতি বছরের শেষ প্রান্তিকের মধ্যে (অক্টোবর-ডিসেম্বর) এ আরগাইল হীরা খনিটি বন্ধ করে দেয়ার ঘোষণা দিয়েছে রিও টিন্টো কর্তৃপক্ষ।

মূলত খনিটিতে হীরার মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। ফলে উৎপাদন খরচ বাড়ছে, যা মূল্যবান পণ্যটির দাম আরো বাড়িয়ে তুলছে। এতে লোকশানের আশঙ্কায় রয়েছে কোম্পানিটি, যা আরগাইল খনি বন্ধ করে দেয়ার প্রধান কারণ। চলতি বছর খনিটি থেকে সব মিলিয়ে ১ কোটি ২০ লাখ থেকে ১ কোটি ৪০ লাখ ক্যারেট অমসৃণ হীরা উত্তোলনের প্রত্যাশা করছে রিও টিন্টো। বিদায়ী বছর খনিটি থেকে মোট ১ কোটি ৭০ লাখ ক্যারেট হীরা উত্তোলন করেছিল কোম্পানিটি। হীরার উত্তোলন কমায় এ খাতে কোম্পানিটির আয়েও নিম্নমুখী প্রবণতা পড়তে শুরু করেছে। সূত্র ও ছবি: মাইনিংডটকম