বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) ২০২৬-২৭ মেয়াদের নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন লংকাবাংলা ইনভেস্টমেন্টস লিমিটেডের সিইও ইফতেখার আলম। পাশাপাশি এমটিবি ক্যাপিটাল লিমিটেডের সিইও সুমিত পোদ্দার সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ এ হাফিজ নবনির্বাচিতদের নাম ঘোষণা করেন। এ সময় সংগঠনের সদ্য সাবেক সভাপতি মাজেদা খাতুন আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ইফতেখার আলমের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। নতুন কমিটিতে রূপালী ইনভেস্টমেন্ট লিমিটেডের সিইও মো. মনিরুল হক সহসভাপতি ও ব্র্যাক ইপিএল ইনভেস্টমেন্টস লিমিটেডের সিইও সৈয়দ রাশেদ হুসাইন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য নির্বাচিত হয়েছেন মাইডাস ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি গাজী মোহাম্মদ তারেক, বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস লিমিটেডের এমডি সুমন কুমার কুণ্ডু ও সিটি ব্যাংক ক্যাপিটাল রিসোর্সেস লিমিটেডের এমডি মো. সোহেল হক। —বিজ্ঞপ্তি