বছরের প্রথমার্ধে ৩৫ শতাংশ মুনাফা কমেছে গিলি অটোমোবাইলের। কভিডজনিত কঠোর বিধিনিষেধের কারণে এ সময়ে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিক্রি কমে গিয়েছে। জানুয়ারি-জুন সময়ে সংস্থাটি ১৫৫ কোটি ইউয়ান (২২ কোটি ৮৩ লাখ ডলার) মুনাফা পেয়েছে। যেখানে গত বছরের এ সময়ে সংস্থাটির মুনাফার পরিমাণ ছিল ২৩৮ কোটি ইউয়ান। এ সময়ে সংস্থাটির গাড়ি বিক্রি কমেছে ৯ শতাংশ। যদিও সংস্থাটি ২৯ শতাংশ আয় বাড়ার কথা জানিয়েছে। রয়টার্স
গিলি অটোমোবাইলের মুনাফা কমেছে ৩৫ শতাংশ
বছরের প্রথমার্ধে ৩৫ শতাংশ মুনাফা কমেছে গিলি অটোমোবাইলের। কভিডজনিত কঠোর বিধিনিষেধের কারণে এ সময়ে চীনা গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানটির উৎপাদন ও বিক্রি কমে গিয়েছে।








