যুক্তরাষ্ট্রের তিনটি বড় পরিশোধন কেন্দ্রের মজুদ সক্ষমতা কমে আসায় জ্বালানি তেলের পরিশোধন ১৫ শতাংশ কমিয়ে আনার পরিকল্পনা হাতে নিয়েছে ব্রিটিশ পেট্রোলিয়াম বা বিপি। নভেল করোনাভাইরাসের কারণে অনেক অঙ্গরাজ্যে লকডাউন চলায় যানবাহন চলাচল বন্ধ থাকায় চাহিদা কমে এসব পরিশোধন কেন্দ্রে জ্বালানি তেলের বাড়তি মজুদ গড়ে উঠেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ পরিকল্পনার অংশ হিসেবে বিপির নিয়ন্ত্রণাধীন ইন্ডিয়ানার হুইটিং কেন্দ্র দৈনিক ৪ লাখ ৩০ হাজার ব্যারেল, ওয়াশিংটনের চেরি পয়েন্ট কেন্দ্র দৈনিক ২ লাখ ৪২ হাজার ব্যারেল ও ওহাইওর টলেডো কেন্দ্র দৈনিক ১ লাখ ৫৫ হাজার ব্যারেল কম জ্বালানি তেল পরিশোধন করবে। রয়টার্স।