আজ ২১ সেপ্টেম্বর। ১৭৬৫ সালের আজকের দিনে দক্ষিণ ফ্রান্সের জেভোদঁ অঞ্চলে আতঙ্ক ছড়ানো এক বিশাল নেকড়েকে হত্যার ঘোষণা দেন ফরাসি রাজার দূত। স্থানীয়দের কাছে ‘বিস্ট অব জেভোদঁ’ নামে পরিচিত প্রাণীটি এক বছর ধরে মানুষকে আক্রমণ করেছিল। তবে দুই মাস পর আবার হামলা শুরু হলে রহস্য আরো ঘনীভূত হয়। তখন এক শিকারির গুলিতে অন্য একটি নেকড়ে মারা যাওয়ার পর থেকে আক্রমণ থেমে যায়।
এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—
উল্লেখযোগ্য ঘটনা
১১৯২: অস্ট্রিয়ার ডিউক পঞ্চম লিওপোল্ডের হাতে ইংল্যান্ডের রাজা প্রথম রিচার্ড বন্দি হন।
১৭৬৫: ‘বিস্ট অব জেভোদঁ’কে হত্যার ঘোষণা দেয়া হলেও পরে আবারো আক্রমণ শুরু হয়।

১৭৭৬: ব্রিটিশদের নিউইয়র্ক দখলের পাঁচ দিন পর শহরের এক-চতুর্থাংশ আগুনে পুড়ে যায়।
১৭৯২: ফ্রান্সের জাতীয় সম্মেলন রাজতন্ত্র বিলুপ্তির ঘোষণা দেয়।
১৮৯৮: চীনে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন সম্রাজ্ঞী সিজি।
১৯৩৭: জে আর আর টলকিনের ‘দ্য হবিট’ প্রকাশিত হয়।
১৯৪৯: চীনের কমিউনিস্ট নেতারা গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার ঘোষণা দেন।
১৯৬৪: মাল্টা যুক্তরাজ্য থেকে স্বাধীনতা লাভ করে।
১৯৮১: বেলিজ যুক্তরাজ্য থেকে স্বাধীন হয়।
জন্ম
১৮৬৬: এইচ জি ওয়েলস, ব্রিটিশ লেখক।
১৮৭৪: গুস্তাভ হলস্ট, ব্রিটিশ সুরকার।
১৯০২: ই ই ইভান্স-প্রিচার্ড, ব্রিটিশ নৃতত্ত্ববিদ।
মৃত্যু
১৯৭৪: জ্যাকুলিন সুসান, মার্কিন লেখক।
১৯৮৭: জ্যাকো পাস্তোরিয়াস, মার্কিন জ্যাজ সংগীতশিল্পী।
১৯৯৮: ফ্লোরেন্স গ্রিফিথ জয়নার, মার্কিন দৌড়বিদ।
২০০৬: বোজ বারেল, ব্রিটিশ সংগীতশিল্পী।












