আজ ২০ সেপ্টেম্বর। ১৯৪৬ সালের আজকের এ দিনে ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর কানে শুরু হয় বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসবের প্রথম আসর। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরের অস্থির সময় পেরিয়ে শিল্প ও সংস্কৃতির নতুন আবহ তৈরির প্রত্যাশায় আয়োজিত কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলে টানা ১৬ দিন।

আজকের দিনের গুরুত্বপূর্ণ ঘটনা

১৫১৯: পর্তুগিজ অভিযাত্রী ফের্দিনান্দ ম্যাগেলান ও তার দল পাঁচটি জাহাজ নিয়ে স্পেন থেকে যাত্রা শুরু করেন। তাদের লক্ষ্য ছিল পশ্চিম দিক দিয়ে স্পাইস দ্বীপপুঞ্জে পৌঁছানোর পথ খুঁজে বের করা।

১৯৬২: কৃষ্ণাঙ্গ শিক্ষার্থী জেমস মেরেডিথকে মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে বাধা দেন রাজ্যটির ডেমোক্র্যাট গভর্নর রস আর বার্নেট। মেরেডিথই ছিলেন বিশ্ববিদ্যালয়টির কৃষ্ণাঙ্গ শিক্ষার্থী হিসেবে ভর্তি হওয়ার প্রথম আবেদনকারী।

১৯৬৪: বিখ্যাত ব্যান্ড দ্য বিটলস নিউইয়র্কের টাইমস স্কয়ারের প্যারামাউন্ট থিয়েটারে একটি দাতব্য কনসার্টের মাধ্যমে যুক্তরাষ্ট্রে তাদের প্রথম পূর্ণাঙ্গ সফর শেষ করে।

১৯৬৭: স্কটল্যান্ডের ক্লাইডব্যাংকে জন ব্রাউন শিপইয়ার্ড থেকে ‘কুইন এলিজাবেথ ২’ নামের ৫৮ হাজার টন ওজনের কুনার্ড যাত্রীবাহী জাহাজটি পানিতে নামানো হয়। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ জাহাজটির উদ্বোধন করেন।

২০১৭: হারিকেন মারিয়া পুয়ের্তো রিকোয় আঘাত হানে। এটি ছিল আট দশকেরও বেশি সময়ের মধ্যে দ্বীপটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়।

২০১৯: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার থ্রি মাইল আইল্যান্ড পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দেয়া হয়। ১৯৭৯ সালে সেখানে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছিল।

জন্ম

১৮৭৮: আপটন সিনক্লেয়ার; মার্কিন ঔপন্যাসিক ও সমাজসংস্কারক।

১৯৩৪: সোফিয়া লরেন; ইতালীয় কিংবদন্তি অভিনেত্রী।

১৯০২: স্টিভি স্মিথ; ইংরেজ কবি ও ঔপন্যাসিক।

১৯১০: ডরোথি ভন; মার্কিন গণিতবিদ ও নাসার গণিতবিদদের অন্যতম পথিকৃৎ।

১৯৪১: ডেল চিহুলি; মার্কিন ভাস্কর ও কাচশিল্পী।

১৯৪৮: জর্জ আর আর মার্টিন; মার্কিন লেখক ও চিত্রনাট্যকার।

মৃত্যু

১৯৩৩: অ্যানি বেসান্ত; ব্রিটিশ সমাজকর্মী, লেখক ও নারী অধিকারকর্মী।

১৯৫৭: জ্যঁ সিবেলিয়ুস; ফিনল্যান্ডের জাতীয় সংগীতধারার অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।

১৯৭৩: জিম ক্রোচে; মার্কিন গায়ক ও গীতিকার।

১৯৮৪: স্টিভ গুডম্যান; মার্কিন গায়ক-গীতিকার ও গিটারবাদক।

১৯৯৬: পল এরদশ; হাঙ্গেরীয় গণিতবিদ, সংখ্যা তত্ত্ব ও কম্বিনেটরিক্সে গুরুত্বপূর্ণ অবদানের জন্য পরিচিত।

২০০০: গেরমান তিতভ; মহাকাশে যাওয়া প্রথম দিকের অগ্রগামীদের একজন এ সোভিয়েত মহাকাশচারী।

২০০৫: সাইমন ভিজেনথাল, অস্ট্রিয়ান হলোকাস্ট-সারভাইভার ও নাৎসি যুদ্ধাপরাধের অনুসন্ধানকারী।