আজ ৫ ডিসেম্বর। ২০১৩ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী সংগ্রামের কিংবদন্তি নেতা নেলসন ম্যান্ডেলা ৯৫ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে বিশ্ব হারায় শান্তি ও মানবাধিকারের এক বাতিঘর। একই দিনে বিভিন্ন দেশে যুদ্ধ, বৈজ্ঞানিক উদ্ভাবন ও সাংস্কৃতিক ঐতিহ্য গঠনে গুরুত্বপূর্ণ ঘটনাও ঘটেছে। আবার জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, জন্ম ও মৃত্যু।
উল্লেখযোগ্য ঘটনা
১৪৮৪ — জাদুবিদ্যার বিরুদ্ধে পোপ ইনোসেন্ট অষ্টমের যুদ্ধঘোষণা।
১৮৪৮: ক্যালিফোর্নিয়া গোল্ড রাশের সূচনা, স্বর্ণের সন্ধানে রাজ্যে শুরু হয় জনস্রোত।
১৯৩৩: যুক্তরাষ্ট্রে প্রোহিবিশন বা মদ নিষিদ্ধকরণ যুগের আনুষ্ঠানিক অবসান।
১৯৫২: লন্ডনে প্রাণঘাতী ধোঁয়া ছড়িয়ে পড়ায় কয়েক হাজার মানুষ প্রাণ হারায়।
১৯৫৫: যুক্তরাষ্ট্রের শ্রমিক সংগঠনগুলো একত্রিত হয়ে শ্রমিক ইউনিয়ন এএফএল সিআইও-এর জন্ম।
২০০৬: ফিজিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন ফ্র্যাঙ্ক বাইনিমারামা।
২০১৭: রাষ্ট্র-সমর্থিত ডোপিং কেলেঙ্কারির জেরে শীতকালীন অলিম্পিক থেকে রাশিয়াকে নিষিদ্ধ করা হয়।
জন্ম
১৭৮২: মার্টিন ভ্যান বিউরেন, যুক্তরাষ্ট্রের ৮ম প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাটিক পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা
১৯০১: ভার্নার হাইজেনবার্গ, নোবেলজয়ী জার্মান পদার্থবিদ
১৯২৭: ভূমিবল আদুল্যাদেজ, থাইল্যান্ডের জনপ্রিয় ও দীর্ঘমেয়াদি রাজা
১৯৩২ : লিটল রিচার্ড, আমেরিকান সঙ্গীতশিল্পী।
মৃত্যু
১৭৮৪: ফিলিস হুইটলির, প্রথম আফ্রিকান-আমেরিকান নারী কবি
১৭৯১: উলফগ্যাং অ্যামাডেয়ুস মোৎসার্ট, অস্ট্রিয়ার সঙ্গীতশিল্পী
২০১২: অস্কার নিয়েমায়ার, ব্রাসিলিয়ার স্থপতি










