আজ ২৩ সেপ্টেম্বর। ১৮০৬ সালের আজকের দিনে দীর্ঘ আড়াই বছরের পশ্চিমের দুর্ধর্ষ ও রোমাঞ্চকর অভিযান শেষে যুক্তরাষ্ট্রের মিসৌরির সেন্ট লুইসে ফিরে আসে বিখ্যাত ‘লুইস ও ক্লার্ক অভিযান দল’। অভিযানের নেতৃত্বে ছিলেন ক্যাপ্টেন মেরিওয়েদার লুইস এবং লেফটেন্যান্ট উইলিয়াম ক্লার্ক। লুইজিয়ানা ক্রয় ও প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিমাঞ্চল ঘুরে ফেরার পথে তারা সংগ্রহ করেছিলেন মানচিত্র, নমুনা ও নানা পর্যবেক্ষণ।

ফেরার সময় সঙ্গে করে নিয়ে এসেছিলেন শত শত হাত আঁকা মানচিত্র। মিসৌরি নদী থেকে শুরু করে রকি পর্বতমালা পেরিয়ে প্রশান্ত মহাসাগরীয় উত্তর-পশ্চিম অঞ্চলের নদী, পর্বত ও রুটগুলোর সঠিক ভূগোল তারা নথিভুক্ত করেন। এর ফলে উত্তর আমেরিকার মানচিত্র চিরতরে বদলে যায়।

এমনকি অভিযান শেষে দলটি ১৭৮টি নতুন প্রজাতির উদ্ভিদ এবং ১২২টি নতুন প্রজাতির প্রাণী ও পাখির বিস্তারিত তথ্য ও নমুনা নিয়ে আসেন। যার মধ্যে গ্রিজলি ভাল্লুক, প্রংহর্ন হরিণ, প্রেইরি ডগ ইত্যাদির প্রথম বৈজ্ঞানিক বিবরণ অন্তর্ভুক্ত ছিল। তাদের এই প্রত্যাবর্তন না হলে পুরো অভিযানটির গুরুত্ব অনেকটাই কমে যেত।

এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু—

উল্লেখযোগ্য ঘটনা
১৪৫৯: স্টাফোর্ডশায়ারে ‘ওয়ারস অব দ্য রোজেস'- এর প্রথম বড় যুদ্ধ হিসেবে ব্লোর হিথের যুদ্ধ সংঘটিত হয়।

১৭৩৯: রাশিয়া ও তুরস্ক বেলগ্রেড শান্তিচুক্তি স্বাক্ষর করে।

১৮০৩: অ্যাসেয়ের যুদ্ধে মারাঠা সেনাবাহিনীকে পরাজিত করে ব্রিটিশ-ভারতীয় বাহিনী।

১৮০৬: লুইস ও ক্লার্কের আড়াই বছরের অভিযান শেষে সেন্ট লুইসে ফিরে আসে দলটি।

licensed-image

লুইস ও ক্লার্ক অভিযানের পথচিত্র. Source: Dimitrios Karamitros
১৮৬২: অটো ফন বিসমার্ক প্রুশিয়ার প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন।
১৮৮৪: হারম্যান হলেরিথ যান্ত্রিক হিসাবযন্ত্রের (মেকানিকাল টার্বুলেটিং মেশিন) পেটেন্ট নেন, যা তথ্যপ্রক্রিয়াকরণের সূচনার পথ তৈরি করে।
১৯৩২: নাজদ ও হেজাজ রাজ্য একত্রীকরণ করে আধুনিক সৌদি আরব প্রতিষ্ঠা করেন আবদুল আজিজ ইবনে সৌদ।

১৯৫০: ইসরায়েলে মধ্যস্থতার জন্য প্রথম আফ্রিকান-আমেরিকান হিসেবে নোবেল শান্তি পুরস্কার লাভ করেন রালফ বাঞ্চ।

images

প্রথম আফ্রিকান-আমেরিকান হিসেবে নোবেল পুরস্কার পেয়েছিলেন রালফ বাঞ্চ
১৯৫৭: লিটল রকের স্কুলে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের একীভূতকরণে মার্কিন সেনা মোতায়েনের নির্দেশ দেন ডোয়াইট আইজেনহাওয়ার।
২০০০: স্টিভ রেডগ্রেভ টানা পঞ্চম অলিম্পিক স্বর্ণের পদক জিতে ইতিহাস গড়েন।

জন্ম
১৮৫২: উইলিয়াম স্টুয়ার্ট হ্যালস্টেড, মার্কিন শল্যচিকিৎসক।
১৮৬১: রবার্ট বশ, জার্মান প্রকৌশলী।
১৮৬৫: সুজান ভালাদোঁ, ফরাসি চিত্রশিল্পী।

মৃত্যু
১৮৮৯: উইলকি কলিন্স, ব্রিটিশ লেখক।
১৯৩৯: সিগমুন্ড ফ্রয়েড, অস্ট্রীয় স্নায়ুবিজ্ঞানী ও মনোবিশ্লেষণবিদ।
১৯৮৭: বব ফসি, মার্কিন নৃত্যপরিচালক।