৮ ফেব্রুয়ারির নির্বাচনে জালিয়াতির অভিযোগে বিক্ষোভ করেছে দেশটির
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই)
নেতাকর্মীরা। শনিবার (২ মার্চ) লাহোর হাইকোর্টের সামনে পিটিআইর এ বিক্ষোভ অনুষ্ঠিত
হয়। খবর ডন।
পিটিআই অভিযোগ করেছে পুলিশ লাহোরে তাদের বিক্ষোভরত সমর্থকদের আটক
করেছে। পিটিআইর এক্স হ্যান্ডেলে শেয়ার করা ভিডিওতে দেখা যায়, পুলিশ একজন ব্যক্তিকে
গাড়ি থেকে জোর করে নামিয়ে তাকে পুলিশ ভ্যানে তুলে নেয়। ক্যাপশনে বলা হয়, শান্তিপূর্ণ
বিক্ষোভকারীদের অবৈধভাবে গ্রেফতার করা হচ্ছে। মাত্র কয়েকদিনেই মরিয়ম নেওয়াজ সরকারের
আসল রূপ প্রকাশ পেয়েছে।










