ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে পানির পাইপ লিক হয়ে তা পয়োনিষ্কাশন ব্যবস্থার সঙ্গে মিশে যায়। এতে চরম দূষিত পানি ব্যবহার করে অন্তত নয়জন মারা গেছেন। ইন্দোরের ভগীরথপুরায় ২০০ জন বাসিন্দা হাসপাতালে ভর্তি রয়েছে। অন্তত ২৭টি হাসপাতালে তারা ভর্তি আছে।

ইন্দোরের চিফ মেডিকেল ও হেলথ অফিসার (সিএমএইচও) বলেন, ‘চারটি মৃত্যুর ক্ষেত্রে ল্যাবরেটরি পরীক্ষায় দেখা গেছে, তারা দূষিত পানি ব্যবহার করেছিল। ভগীরথপুরায় পানির পাইপলাইনে একটি লিক হয়েছিল। সেখান দিয়েই পয়োনিষ্কাশন ব্যবস্থার লাইনের পানি মিশে যায়।’