সিরিয়ার ইদলিবে রুশ বিমান হামলায় অন্তত
৩৪ জন বিদ্রোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬০ জনের বেশি। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা
ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে আজ সোমবার (১৩ নভেম্বর) এ খবর প্রকাশ করেছে রয়টার্স।
সিরিয়ার সরকারি সেনাদের লক্ষ্য করে
হামলা চালানোর পর গত শনিবার (১১ নভেম্বর) রাশিয়ার বিমানবাহিনী ইদলিব প্রদেশে বিদ্রোহীদের
ওপর এ হামলা চালায়। এর আগে বিদ্রোহীরা একদিনে আসাদ সরকারের বাহিনীকে লক্ষ্য করে সাতটি
আক্রমণ করে।
তবে রয়টার্স জানিয়েছে, রাশিয়ার দেয়া
এসব তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি।
সিরিয়ায় আসাদবিরোধীদের সর্বশেষ ঘাঁটি
ইদলিব। ২০১৫ সাল থেকে এ শহরের নিয়ন্ত্রণ বিদ্রোহীদের হাতে।
সিরিয়ার সেনাবহিনী ইদলিব ও আলেপ্পো
প্রদেশে সংঘাতের জন্য বিদ্রোহীদের দায়ি করে আসছে। আসাদ বাহিনীর বিরুদ্ধেও এসব অঞ্চলে
নির্বিচারে গোলাবর্ষণের অভিযোগ রয়েছে।
বিদ্রোহীদের দাবি, এ অঞ্চলের প্রায়
৩০ লাখ মানুষ বাশার আল-আসাদের কর্তৃত্ববাদী শাসনের অধীনে থাকতে নারাজ। অভিযোগে বলছে,
গাজা সংঘাত নিয়ে বিশ্ববাসীর ব্যস্ততার সুযোগে তাদের ওপর হামলা করছে সিরিয়া ও রাশিয়া।










