যুক্তরাষ্ট্রের ইলিনয় রাজ্যের একজন বিচারক বুধবার (২৮ ফেব্রুয়ারি)  ডোনাল্ড ট্রাম্পকে ইলিনয়ের রিপাবলিকান প্রেসিডেন্টের প্রাথমিক ব্যালটে উপস্থিত হতে বাধা দিয়েছেন। কারণ হিসেবে তিনি জানান, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটলে বিদ্রোহে ট্রাম্পের ভূমিকা ছিল।

মার্কিন সুপ্রিম কোর্ট এ মামলার চূড়ান্ত ফলাফলের বিষয়ে সিদ্ধান্ত নেবেন বলে আশা করা হচ্ছে।

কুক কাউন্টি সার্কিট বিচারক ট্রেসি পোর্টার ইলিনয় ভোটারদের পক্ষে ছিলেন। ইলিনয় ভোটাররা যুক্তি দিয়েছিলেন যে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মার্কিন সংবিধানের ১৪ তম সংশোধনীর বিদ্রোহ বিরোধী ধারা লঙ্ঘনের জন্য রাজ্যের ১৯ মার্চের প্রাথমিক ব্যালট এবং ৫ নভেম্বরের সাধারণ নির্বাচনের ব্যালট থেকে অযোগ্য ঘোষণা করা উচিত৷

ট্রাম্পের প্রচারণার মুখপাত্র বলেছেন, এই রায় একটি অসাংবিধানিক রায়। রায়ের বিরুদ্ধে আপিল করার কথাও জানান তিনি।