ইরানের উত্তরাঞ্চলে ইসরায়েলি হামলায় এক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ জুন) ভোররাতে চালানো হামলায় তিনি মারা যান বলে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবির বরাতে জানিয়েছে এএফপি।

আইআরআইবি জানিয়েছে, ইরানের উত্তরাঞ্চলের আসতানে-ই আশরাফিয়েহ শহরে পৈতৃক বাড়িতে হামলায় নিহত হয়েছেন বিজ্ঞানী মোহাম্মদ রেজা সিদ্দিকি সাবের।

এদিকে এই ঘটনার কিছু পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, মধ্যপ্রাচ্যের এই দুই প্রতিপক্ষের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে।

আইআরআইবি আরো জানিয়েছে, মোহাম্মদ রেজা সিদ্দিকি সাবের যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন। কয়েকদিন আগেই তেহরানে তার বাড়িতে চালানো হয়। সে সময় এ হামলায় তার ১৭ বছর বয়সী ছেলে নিহত হন।