শুক্রবার ইরানে বিস্ফোরণের পর দেশটির পারমাণবিক
স্থাপনার কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)।
সংস্থাটি ভিয়েনাভিত্তিক সংস্থা এক্স-কে বলেছে, ওই হামলায় ইরানের পারমাণবিক সাইটগুলোর
কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
এছাড়া সব পক্ষের প্রতি সংযত আচরণ করার আহ্বান
জানিয়েছে সংস্থাটি। তারা বলেছে, পরমাণু স্থাপনাগুলো কখনোই সামরিক সংঘাতের লক্ষ্য হওয়া
উচিত নয়।
ইরানভিত্তিক বার্তা সংস্থা ফারস জানিয়েছে,
ইস্ফাহান বিমানবন্দরের কাছে, অষ্টম শেকারি সেনা বিমানঘাঁটির কাছে এবং কাহজাভারেস্তানের
কাছে তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দেশটির আরেক বার্তা সংস্থা তাসনিমের বরাতে আল
আরাবিয়া নিউজ জানিয়েছে, ওই হামলায় ইসফাহানের পারমাণবিক স্থাপনাগুলোর কোনো ক্ষয়ক্ষতি
হয়নি।
উল্লেখ্য, গত সপ্তাহে সিরিয়ায় ইরানি কনসুলেটে
হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলকে লক্ষ্য করে তিন শতাধিক ড্রোন ছোড়ে ইরান। ওই ঘটনার পর
গত সোমবার আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে নিজেদের
পারমাণবিক স্থাপনা বন্ধ করে দিয়েছে ইরান। গত সপ্তাহের আন্তর্জাতিক খবরের কেন্দ্রে
থাকা ঘটনাটির পর আজ শুক্রবার ইরানে তিনটি বিস্ফোরণের ঘটনা ঘটে।










