ইয়েমেনে মার্কিন ড্রোন ভূপাতিত করেছে ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা অধিদপ্তর পেন্টাগন স্থানীয় সময় মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) জানিয়েছে, গত সোমবার ইয়েমেনের কাছে হুথিরা মার্কিন এমকিউ-৯ নামের একটি সামরিক ড্রোনকে ভূপাতিত করেছে। খবর আনাদোলু এজেন্সি।
পেন্টাগনের ডেপুটি মুখপাত্র সাবরিনা
সিং সাংবাদিকদের বলেছেন, ড্রোনটি ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত অঞ্চলকে লক্ষ্য করে ছোড়া
হয়েছিল পরে হুথি বিদ্রোহীরা সেটিকে ভূপাতিত করে। প্রাথমিক ধারণা অনুযায়ী ড্রোনটিকে
সারফেস টু এয়ার মিসাল দ্বারা গুলি করে লক্ষ্যভ্রষ্ট করা হয়েছে, তবে এখনো পর্যন্ত ড্রোনটিকে
উদ্ধার করতে পারেনি মার্কিন সেনারা।
অন্যদিকে সিএনএনর এক খবরে বলা হয়েছে,
ইয়েমেনের এই সশস্ত্র গোষ্ঠী গত বছরের নভেম্বরে ইয়েমেনের উপকূলে একই মডেলের আরেকটি
মার্কিন ড্রোন ভূপাতিত করেছিল। মনুষ্যবিহীন এই ড্রোনটি গোয়েন্দা তথ্য সংগ্রহের জন্য
ব্যবহার করা হয়।
মূলত ফিলিস্তিনের গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের হামলার প্রতিবাদে
লোহিত সাগরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের মালিকানাধীন জাহাজে হামলা চালাচ্ছে
হুথিরা। হুথিদের ঠেকাতে ইয়েমেনে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য পাল্টা যৌথ হামলা শুরু
হয়েছে।
লোহিত সাগরে হুথিদের ফলে বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিগুলো তাদের
রুট পরিবর্তন করে বাণিজ্য পরিচালনা করছে যাতে বেড়েছে সরবরাহ ব্যয়। উল্লেখ্য, বিশ্বের
প্রায় ১২ শতাং বাণিজ্য হয় লোহিত সাগর ব্যবহার করে।










