রাশিয়ার বহু অঞ্চলে দীর্ঘদিন ধরে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় জনজীবনে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের দাবি, ইউক্রেনের ড্রোন হামলা ঠেকাতে এ ব্যবস্থা নেয়া হয়েছে। তবে সাধারণ নাগরিকদের অভিযোগ, পেমেন্ট অ্যাপ, বিভিন্ন অনলাইন সেবা ও মেসেজিং অ্যাপ বন্ধ থাকায় দৈনন্দিন কাজে বাধা সৃষ্টি হচ্ছে। ব্ল্যাকআউটের সময় কেবল সীমিত সরকারি ওয়েবসাইটই ব্যবহার করা যায়। হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামসহ নানা অ্যাপেও জোরদার বিধিনিষেধ থাকায় মানুষ ভিপিএন ব্যবহার করছে। তবে সেগুলোও নিয়মিতভাবে ব্লক করা হচ্ছে। এতে ডিজিটাল নিয়ন্ত্রণ বাড়ায় উদ্বেগ বাড়ছে। খবর ও ছবি এপি
রাশিয়ায় মোবাইল ইন্টারনেট বিভ্রাটে বাড়ছে ভোগান্তি
রাশিয়ার বহু অঞ্চলে দীর্ঘদিন ধরে মোবাইল ইন্টারনেট বন্ধ থাকায় জনজীবনে ব্যাপক ভোগান্তির সৃষ্টি হয়েছে।










