গত অক্টোবর মাসে লেবাননে ইসরায়েলের একটি ট্যাংক গুলি করে রয়টার্সের প্রতিবেদক ইসাম আব্দুল্লাহকে (৩৭) হত্যা করেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) এ ঘটনার ওপর প্রতিবেদন অনুসারে তথ্যটি জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি ট্যাংক থেকে স্পষ্টভাবে সাংবাদিকদের জমায়েতের ওপর দুটি গোলা নিক্ষেপ করা হয়। এরপর ভারি মেশিনগান থেকে ১ মিনিট ৪৫ সেকেন্ড তাদের ওপর আক্রমণ চলে।  

গত ১৩ অক্টোবর লেবানন সীমান্তে কর্মরত অবস্থায় নিহত হন রয়টার্সের সাংবাদিক ইসাম আব্দুল্লাহ। ব্যাপক অনুসন্ধানের পর ঘটনার প্রায় দুই মাস পর ডিসেম্বরে হামলার জন্য ইসরায়েলের ছোড়া গোলাকে দায়ী করেছিল সংবাদ সংস্থাটি।