চীনে পর্বতে আরোহণের সময় মাঝ রাস্তায় প্রায় ১ ঘণ্টা এক জায়গায় ঝুলে ছিলেন পর্বতারোহীরা। পর্বতারোহীদের সংখ্যা বেশি হয়ে যাওয়ায় সেখানে ভিড় সৃষ্টি হয়। যার কারণে সামনের দিকে এগোতে পারছিলেন না তারা। খবর এএসবি জেইটাং ।
প্রতিবেদনে
বলা হয়,দেশটির পূর্বাঞ্চলে অঞ্চলে অবস্থিত ইয়ানডাং পর্বত আরোহণের সময় একটি পাথরের
সামনে দড়ি ধরে আঁকড়ে ছিলেন তারা।
সম্প্রতি
চীনের ইন্টারনেট প্লাটফর্মগুলোতে সে ছবি ভাইরাল হয়েছে। সেখানে দেখা যায়, কিছু
পর্বতারোহী পাহাড়ের ক্লিফসাইডে ঝুলে আছেন। যাতে অন্যরা ফেরারটার (পাহাড়রে সঙ্গে
লাগানো ধাতব অংশ) মাধ্যমে সামনের দিকে যাওয়ার পর তারা এগোতে পারে।
সামাজিক
মাধ্যম ছড়িয়ে পড়া এ ছবির কমেন্টে একজন লিখেন, ‘এটি ভয়ংকর! আমার মতো যাদের
উচ্চতার ভয় আছে তাদের মাটিতে পড়ে যাওয়ার আশঙ্কা ছিল।’ অন্য আরেকজন লিখেন, ‘আমি
কখনোই সেখানে যাব না, এমনকি আমাকে এটি করার জন্য টাকা দেয়া হলেও আমি তা করব না।’
আরেকজন জানিয়েছেন, একজন আরোহী হারিয়ে যায়। পরে তাকে উদ্ধার করা হয়। ভিডিওতে দেখা যায়, তাদের মাথায় হেলমেট, জুতা ও সুরক্ষা সরঞ্জাম পরা রয়েছে।
এই পর্বতারোহণ পরিচালনা করে স্পোর্টস ডেভেলপমেন্ট প্রতিষ্ঠান ওয়েনঝো ডিংচেং। প্রতিষ্ঠানটি একটি বিবৃতিতে জানায়, সম্ভাব্য পর্বতারোহীদের সংখ্যা নিয়ে আমাদের গণনা ভুল ছিল। অন্যান্য ত্রুটির কারণে ট্রেইলে ভিড়ের সৃষ্টি হয় ।
প্রতিষ্ঠানটি
আরো জানায়, এ পরিস্থিতি মোকাবেলা করার
সময় টিকিট বিক্রি বন্ধ রাখা হয়েছিল। ভবিষ্যতে পর্যটকদের জন্য একটি
ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিচালনা করা হবে।
ঝেজিয়াং
প্রদেশের সাংহাই থেকে প্রায় ৪১০ কি.মি দক্ষিণে
অবস্থিত ইয়ানদাং পর্বত। এর উচ্চতা ১ হাজার ১৫০ মিটার ।
মে মাসের প্রথম সপ্তাহ চীনে শ্রম দিবসের ছুটি। যার কারণে এ এলাকায় প্রচুর দর্শনার্থী ঘুরতে আসে। এটি চীনের একটি জনপ্রিয় পর্যটন গন্তব্য।










