মিয়ানমারের তিন ধাপে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের প্রথম ধাপের প্রাথমিক ফলাফলে সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) এগিয়ে রয়েছে বলে জানিয়েছে সেনাপ্রধান নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন। সংসদের নিম্নকক্ষের ৩৩০টি আসনের মধ্যে দলটি ৩৮টি আসনে জিতেছে। রাজধানী নেপিদোতে দলের নেতা খিন ইয়ি বড় ব্যবধানে জয়ী হয়েছেন। সমালোচকরা বলছেন, প্রধান বিরোধী দলগুলো নির্বাচনে অংশ না নেয়ায় এ ভোট স্বাধীন ও ন্যায়সংগত নয়। বিরোধী দলগুলো ভোট বর্জনের আহ্বান জানিয়েছে। চলমান সশস্ত্র সংঘাতের মধ্যেই দ্বিতীয় ও তৃতীয় ধাপের ভোট চলবে যথাক্রমে ১১ ও ২৫ জানুয়ারি। খবর
মিয়ানমারের নির্বাচনে এগিয়ে সেনা সমর্থিত দল
মিয়ানমারের তিন ধাপে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের প্রথম ধাপের প্রাথমিক ফলাফলে সেনা সমর্থিত ইউনিয়ন সলিডারিটি অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (ইউএসডিপি) এগিয়ে রয়েছে বলে জানিয়েছে সেনাপ্রধান নিয়ন্ত্রিত নির্বাচন কমিশন।










