দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্ট কুকাওয়ের প্রতিষ্ঠাতা কেং বিয়াং সুকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। এ ধনকুবেরের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগ আনা হয়েছে। খবর বিবিসি।

প্রতিবেদনে বলা হচ্ছে, ২০২৩ সালের কে-পপ এজেন্সি এসএম স্টেটম্যান অধিগ্রহণ করেন কেং বিয়াং সু। কিন্তু অধিগ্রহণ প্রক্রিয়া যথাযথ হয়নি এমন অভিযোগ এনেছে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থা। সেখানে বলা হচ্ছে, শেয়ারদরে কারসাজির আশ্রয় নিয়েছেন তিনি। 

কয়েক বছর ধরে দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের মধ্যে অন্যতম হিসেবে গণ্য হয়ে আসছেন কেং বিয়াং সু। বিশেষ করে প্রযুক্তি খাতের একাধিক আলোচিত উদ্যোগের সঙ্গে তার নাম জড়িয়ে আছে। এবার শেয়ারদর নিয়ে কেলেঙ্কারির অভিযোগে নতুন করে আলোচনায় এলেন কুকাওয়ের এ প্রতিষ্ঠাতা। 

আদালতের রায়ে বলা হচ্ছে, শেয়ার কেলেঙ্কারির প্রমাণ লোপাটের চেষ্টা করেছেন কেং বিয়াং সু। 

অবশ্য অভিযোগ দায়েরের শুরু থেকে কেলেঙ্কারির সঙ্গে সংশ্লিষ্টতা অস্বীকার করে আসছেন কেং বিয়াং সু। তিনি বলেন, ‘এ ধরনের কোনো কাজের সঙ্গে আমি জড়িত ছিলাম না। আমার বিরুদ্ধে অসত্য অভিযোগ আনা হয়েছে।’