সর্বশেষ ২৪ ঘণ্টার হিসাবে গাজায় ইসরায়েলি হামলায় প্রাণ
হারিয়েছেন ৯০ জন ফিলিস্তিনি। এতে গত পাঁচ মাসে উপত্যকায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০
হাজার ৪১০। গতকাল রোববার (৩ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছে হামাস নিয়ন্ত্রিত গাজার
স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর আনাদোলু এজেন্সি।
প্রতিবেদনে বলা হয়, শেষ খবর পাওয়া পর্যন্ত গাজার বিভিন্ন অঞ্চলে ইসরায়েলি বাহিনী আইডিএফের হামলায় নিহত হয়েছেন ৯০ ফিলিস্তিনি। আহত হয়েছেন
আরো ১৭৭ জন। এতে মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে ৭১ হাজার ৭০০।
এর আগে বিবিসি জানায়, উল্লেখিত সংখ্যার চেয়েও নিহত আরো বেশি বলে আশংকা করা হচ্ছে। যে সব মরদেহ হাসপাতালে পৌঁছায়নি তা উল্লেখিত হিসাবে অন্তর্ভুক্ত করা হয়নি। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখনো কয়েক হাজার মরদেহ বিমান হামলায় ধসে পড়া ভবনের
নিচে চাপা পড়ে আছে।
অন্যদিকে তেল আবিবের দাবি, গত বছরের ৭
অক্টোবরে হামাসের হামলায় ১ হাজার ২০০ জন ইসরায়েলি প্রাণ হারিয়েছেন। যাদের মধ্যে কয়েকজন বিদেশী নাগরিকও ছিলেন।










