রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুদিনের সফরে ভারতে পৌঁছেছেন। দিল্লির পালাম বিমানঘাঁটিতে তাকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইউক্রেনের যুদ্ধ শুরু হওয়ার পরে এ প্রথম রাশিয়ার প্রেসিডেন্ট ভারত সফরে গেছেন। খবর বিবিসি বাংলা।
ভারতের পররাষ্ট মন্ত্রণালয় জানিয়েছে, আগামীকাল শুক্রবার (৫ ডিসেম্বর) পুতিনের সঙ্গে মোদি বৈঠক করবেন। সেই বৈঠকের আগে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে পুতিনকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাবেন ।
ভারত আর রাশিয়া দুদেশ বছরে একবার শীর্ষ সম্মেলনে মিলিত হয়। এবারের সম্মেলনটি হচ্ছে দিল্লির হায়দরাবাদ হাউসে।
ভারত ও রাশিয়ার মধ্যে প্রতিরক্ষা, জ্বালানি ও অন্যান্য বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। পুতিনের এ সফরে এ তিনটি বিষয় নিয়ে আলোচনা হতে পারে বলে জানায় সংবাদ সংস্থা রয়টার্স।










