ভারতের আলোচিত শিল্প গোষ্ঠী সাহারা ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুব্রত রায় মারা গেছেন।মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্থানীয় সময় মঙ্গলবার তার মৃত্যু হয় বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে। খবর এনডিটিভি।
সাহারা ইন্ডিয়ার দেয়া তথ্য অনুযায়ী, ৭৫ বছর বয়সী সুব্রত বহু দিন ধরে ক্যানসার, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট ও ডায়াবেটিসে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত ১২ নভেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মৃত্যুর আগে তিনি মেটাস্ট্যাটিক স্ট্রোক, উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসে ভুগছিলেন। এছাড়া তিনি আরও অনেক রোগে আক্রান্ত ছিলেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। গতকাল রাত ১০টা ৩০মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি। তার অবস্থা সঙ্কটাপন্ন হলে দুদিন আগে ১২ নভেম্বর তাকে কোকিলাবেন ধিরুভাই আম্বানি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
মৃত্যুকালে তিনি স্ত্রী স্বপ্না রায় ও দুই ছেলে সুশান্ত রায় ও সীমান্ত রায়কে রেখে গেছেন।










