প্রয়াত রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনির মা লুদমিয়া নাভালনায়াকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে রাশিয়ার সরকারের বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় এ অভিযোগ করেন লুদমিয়া। খবর বিবিসি।

লুদমিয়া বলেন, নাভালনির মরদেহ দেখানো হয়েছে। কিন্তু নাভালনিকে গোপনে সমাহিত করার জন্য চাপ দেয়া হচ্ছে।

তিনি ভিডিও বার্তায় বলেন, তাকে একটি মর্গে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি নাভালনির ডেথ সার্টিফিকেটে স্বাক্ষর করেন।

রাশিয়ার সাবেক বিরোধী দলীয় নেতার প্রেস সেক্রেটারি জানান, লুদমিলাকে একটি মেডিকেল রিপোর্ট দেখানো হয়েছে, যেখানে লেখা রয়েছে নাভালনি প্রাকৃতিক কারণে মৃত্যুবরণ করেছেন।

নাভালনির স্ত্রী অবশ্য অভিযোগ করেছেন নাভালনিকে রাশিয়ার সরকার হত্যা করেছে।

১৬ ফেব্রুয়ারি রাশিয়ার বিরোধী দলীয় নেতা অ্যালেক্সি নাভালনি (৪৭) কারাগারে মারা যান। তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক ছিলেন।