যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু চীনের কাছে ইরানের তেল বিক্রি ঠেকানোর বিষয়ে একমত হয়েছেন। সম্প্রতি হোয়াইট হাউজে এক বৈঠকে দুই নেতা তেহরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কৌশল নিয়ে আলোচনা করেন। বর্তমানে ইরানের মোট তেল রফতানির ৮০ শতাংশই যায় চীনে। এ রফতানি কমলে দেশটির অর্থনীতি বড় ধরনের সংকটে পড়বে বলে ধারণা করা হচ্ছে। এদিকে চীন জানিয়েছে, আন্তর্জাতিক আইন মেনেই তারা ইরানের সঙ্গে বাণিজ্য করছে। খবর ও ছবি রয়টার্স