চীনের পূর্বাঞ্চলীয় নানজিংয়ে একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে অন্তত ১৫ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪৪ জন। স্থানীয় কর্তৃপক্ষ গতকাল এ তথ্য জানিয়েছে। গত শুক্রবার সকালে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা সংবাদ সম্মেলনে বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত ভবনের প্রথম তলা থেকে হয়েছে। ওই ফ্লোরে বৈদ্যুতিক বাইক রাখা হয়েছিল। বিল্ডিংটি নানজিংয়ের ইউহুতাই জেলায় অবস্থিত শহরটিতে ৮০ লাখের বেশি মানুষ বাস করে। শহরটি সাংহাই থেকে প্রায় ২৬০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত। খবর রয়টার্স