পারস্য উপসাগরের হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন এ-১০ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইরান বলেছে, হরমুজ প্রণালির কাছে একটি মার্কিন এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে। দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ জানিয়েছে, এ জলপথের দক্ষিণে এবং আশপাশের এলাকায় বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

বিবিসির যুক্তরাষ্ট্রের সহযোগী সংবাদমাধ্যম সিবিএস জানিয়েছে, ইরানে বিধ্বস্ত হওয়া এফ-১৫ই যুদ্ধবিমানের উদ্ধার অভিযানে অংশ নিয়েছিল একটি এ-১০ ওয়ারথগ যুদ্ধবিমান। সেটিও হামলার শিকার হয়েছে। তবে ইরানের দাবি করা বিমানটি এবং সিবিএসের উল্লিখিত বিমানটি একই কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

একইদিন একটি এফ-১৫ই মডেলের যুদ্ধবিমান ভূপাতিত করে ইরান। দুই মার্কিন কর্মকর্তা সিবিএস নিউজকে জানান, মার্কিন বাহিনী উদ্ধার অভিযান চালিয়ে ওই বিমানের ক্রুকে উদ্ধার করতে সক্ষম হয়েছে।

ইরানি সশস্ত্র বাহিনী দাবি করেছে, শুক্রবার তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী অন্তত দুটি যুদ্ধবিমান এবং পাঁচটি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এছাড়া দুটি সামরিক হেলিকপ্টারে আঘাত হেনেছে।