যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে দেশ থেকে 'ধরা হয়েছে' এবং 'বের করে আনা হয়েছে’। একটি বড় সামরিক কর্মসূচির মাধ্যমে মাদুরোকে ক্ষমতা থেকে অপসারণের কথা জানান ট্রাম্প।

হামলার কথা স্বীকার করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ। তিনি জানিয়েছেন, ভেনিজুয়েলায় মার্কিন হামলায় শহরাঞ্চলও ক্ষতিগ্রস্ত হয়েছে। একইসঙ্গে আক্রমণ প্রতিরোধের অঙ্গীকারও করেছেন তিনি। তার ভাষ্য, মার্কিন যুদ্ধ হেলিকপ্টার থেকে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র ও রকেট ভেনিজুয়েলার বিভিন্ন নগর এলাকায় আঘাত হানে।

তিনি বলেন, ‘নিহত ও আহতের সঠিক সংখ্যা জানতে এখন তথ্য সংগ্রহ করা হচ্ছে। রাজধানী কারাকাসে অবস্থিত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ফোর্ট তিউনাতেও হামলা হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

লোপেজ জোর দিয়ে বলেন, ভেনিজুয়েলার মাটিতে কোনো বিদেশী সেনা উপস্থিতি তারা মেনে নেবে না, দেশ প্রতিরক্ষায় তারা প্রতিরোধ গড়ে তুলবে। তার ভাষায়, এই আক্রমণ আমাদের দেশের ওপর চালানো সবচেয়ে বড় অবমাননা।