তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে দাবানলে পাঁচজনের মৃত্যু
হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪৪ জন। গত বৃহস্পতিবার (২০ জুন) রাতে কয়েকটি গ্রামে আগুন ছড়িয়ে
পড়লে এ হতাহতের ঘটনা ঘটে। খবর : আল জাজিরা।
তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেতিন কোকা আজ (শুক্রবার) জানিয়েছেন, আহতদের মধ্যে কমপক্ষে ১০ জনের অবস্থা গুরুতর।
সামাজিক যোগাযোগমাধ্যমে
দেয়া এক পোস্টে স্বাস্থ্যমন্ত্রী বলেন, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর
মারদিনের কাছে কয়েকটি গ্রামে আগুন ছড়িয়ে পড়ে। এতে পাঁচজন নিহত এবং কমপক্ষে ৪৪
জন আহত হন।










