মার্কিন সিক্রেট সার্ভিসের ডিরেক্টরের পদ ছেড়েছেন কিম্বারলি ছিয়াটল। আজ মঙ্গলবার (২৩ জুলাই) তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে সিক্রেট সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন। এর আগে প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর গুলির ঘটনায় ব্যর্থতার দায় স্বীকার করেন তিনি। এই সিক্রেট সার্ভিস মূলত সাবেক ও বর্তমান মার্কিন প্রেসিডেন্টদের নিরাপত্তা দিয়ে থাকে। খবর রয়টার্স।

গত ১৩ জুলাই পেনসিলভানিয়ায় ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী সমাবেশে হামলা করে এক আততায়ী। ওই হামলায় একজন নিহত এবং ডোনাল্ড ট্রাম্পসহ তিনজন আহত হয়েছিলেন।