ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় গতকাল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের কর্মকর্তারা দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চলে হামলায় ড্রোন ব্যবহারের কথা জানিয়েছেন। খবর রয়টার্স।

কিয়েভ শহরের সামরিক প্রশাসনের প্রধান সেরহি পপকো জানান, স্থানীয় সময় সকাল ৮টার দিকে কিয়েভকে লক্ষ্য করে একটি রুশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হয়। ৫২ দিনের বিরতি সত্ত্বেও ক্ষেপণাস্ত্রটি কিয়েভে পৌঁছাতে ব্যর্থ হয়। কারণ বিমান রক্ষাকারীরা রাজধানীর কাছে পৌঁছার সময় সফলভাবে ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করে। তবে কিয়েভে কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

মধ্য কিয়েভের আঞ্চলিক গভর্নর রুসলান ক্রাভচেঙ্কো জানান, এ অঞ্চলে পাঁচটি ব্যক্তিগত বাড়ি এবং বেশ কয়েকটি বাণিজ্যিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি স্পষ্ট করেন, দুটি রুশ ক্ষেপণাস্ত্র বসতিগুলোর মধ্যবর্তী একটি মাঠে আঘাত হেনেছে।

ইউক্রেনের বিমান বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, দক্ষিণ ও পূর্বাঞ্চলে রাতভর হামলার সময় ইউক্রেনের বিমান রক্ষাকারীরা রুশ বাহিনীর ছোড়া ইরানের তৈরি ৩১টি ‘‌শাহেদ’ ড্রোনের মধ্যে ১৯টি জব্দ করে।