রাশিয়া চলতি বছরের শুরুর দিকে গুপ্তচরবৃ্ত্তির
সন্দেহে দক্ষিণ কোরিয়ার এক ব্যাক্তিকে আটক করা হয়েছে। তাকে মস্কোর একটি কারাগারে রাখা
হয়েছে। রাশিয়ার রাষ্টী্রয় সংবাদ সংস্থা তাসের বরাতে স্থানীয় সময় মঙ্গলবার (১২ মার্চ)
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিট্রিশ গণমাধ্যম বিবিসি।
গণমাধ্যমটি জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যাক্তিকে
বিক ওন-সু নামে চিন্থিত করা হয়েছে। রাশিয়ার পূর্বাঞ্চলীয় শহর ভ্লাদিভোস্টক থেকে আটক করেছে
পুলিশ।
গুপ্তচরবৃ্ত্তির সন্দেহে রাশিয়ায় প্রথমবারের
মতো দক্ষিণ কোরিয়ার কোনো নাগরিককে আটক আটক করা হয়েছে বলে উল্লেখ করেছে রাষ্ট্রীয় সংবাদ
সংস্থাটি।
বিবিসি জানিয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তির
মামলা প্রায় গোপন রাখা হয়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে
মন্তব্য করা কঠিন বলে জানিয়েছে।
তবে আইন প্রয়োগকারী সংস্থাগুলোতে তাসের
সূত্রের মতে, বেক ওন সুন বিদেশি গোয়েন্দা পরিষেবাগুলোতে রাষ্ট্রীয় গোপন তথ্য পাঠিয়েছেন
বলে অভিযেগা করা হয়েছে।
মস্কো সিউলকে আনুষ্ঠানিকভাবে শুধুমাত্র
গ্রেফতারের কথা জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমগুলো। দেশটির
স্থানীয় একটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক চীন থেকে রাশিয়ায় পৌঁছানোর পর গত জানুয়ারিতে
গ্রেফতার হয়েছে।
এদিকে ইউক্রেনে আক্রমণের জন্য সিউল
মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রবর্তনের পর রাশিয়া ২০২২ সালে দক্ষিণ কোরিয়াকে একটি
অবন্ধুত্বহীন দেশ হিসেবে চিহ্নিত করেছিল। ক্রেমলিন তখন থেকে সিউলের চিরশত্রু উত্তর
কোরিয়ার সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক তৈরি করেছে।










