মিয়ানমারের সামরিক সরকার দেশটির ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল ৬ হাজার ১১০ জন কারাবন্দিকে মুক্তি এবং অন্যদের সাজা কমিয়ে দেয়। মুক্তিপ্রাপ্তদের মধ্যে রাজনৈতিক বন্দি, বিশেষ করে দেশ থেকে উৎখাত হওয়া নেতা অং সান সু চি আছেন কিনা তা জানা যায়নি। তবে হত্যাকাণ্ড বা ধর্ষণের মতো গুরুতর অপরাধে দণ্ডিতদের মুক্তি দেয়া হয়নি। ইয়াঙ্গুনের ইনসেইন কারাগার থেকে রোববার সকালে বন্দিদের ছাড়া শুরু হয়। সমালোচকরা বলছেন, সামরিক সরকারের নির্বাচনের সময় এটি রাজনৈতিক উদ্দেশ্যের অংশ হতে পারে। খবর ও ছবি এপি
৬ হাজারের বেশি কারাবন্দিকে মুক্তি দিয়েছে মিয়ানমার
মিয়ানমারের সামরিক সরকার দেশটির ৭৮তম স্বাধীনতা দিবস উপলক্ষে গতকাল ৬ হাজার ১১০ জন কারাবন্দিকে মুক্তি এবং অন্যদের সাজা কমিয়ে দেয়।










