ইউরোপীয় ইউনিয়নের  ২৭ টি সদস্য রাষ্ট্রের মধ্যে ২৬টি রাষ্ট্র গাজায় যুদ্ধ বিরতির আহ্বানে সাড়া দিয়েছে।  সোমবার ইইউ পররাষ্ট্র নীতির প্রধান জোসেফ বোরাল এ তথ্য নিশ্চিত করেছে।

ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে জোসেফ বোরাল বলেন, ২৬টি সদস্য রাষ্ট্রও পূর্ববর্তী বিবৃতিতে তাদের সমর্থন পুনর্ব্যক্ত করেছে । বিবৃতিতে ইসরায়েলি সরকারকে দক্ষিণ গাজার একটি ‘শেষ আশ্রয়স্থল’ রাফার বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়।

ভিন্নমত পোষণকারী ইইউ দেশটির নাম প্রকাশ করা হয়নি।তবে এর আগে একই ধরনের একটি বিবৃতির বিরোধিতা করে হাঙ্গেরি।

গাজায় ইসরায়েলের আক্রমণে পূর্বে বাস্তুচ্যুত হওয়া প্রায় ১৫ লাখ ফিলিস্তিনি রাফায় আশ্রয় নিয়েছে। ইসরায়েলি হামলা আন্তর্জাতিক মহলেও উদ্বেগের সৃষ্টি করেছে। অনেক দেশই গাজার ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে।

বোরাল জানায়, ইইউ সদস্য দেশগুলোঅবিলম্বে মানবিক যুদ্ধ বিরতি  যা জিম্মিদের নিঃশর্ত মুক্তি এবং মানবিক সহায়তার জন্য একটি টেকসই যুদ্ধবিরতির দিকে পরিচালিত করতে এবং সেইসঙ্গে ইসরায়েল সরকারকে রাফাতে সামরিক পদক্ষেপ না নেয়ার জন্য আহ্বান জানিয়েছে । কারণ এতে বিপর্যয়কর মানবিক পরিস্থিতির অবনতি ঘটবে এবং জরুরী ভিত্তিতে মৌলিক পরিষেবা এবং মানবিক সহায়তার ব্যবস্থাকে বাধাগ্রস্ত করবে। 

বোরাল আরো নিশ্চিত করেছেন যে ইউরোপীয় ইউনিয়ন পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিকদের ওপর নির্বিচারে আক্রমণকারীদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপের দিকে নজর দিচ্ছে।

৭ অক্টোবর হামাসের হামলার পর ইসরায়েল গাজা উপত্যকায় আক্রমণ শুরু করে। পরবর্তী ইসরায়েলি বোমাবর্ষণে ২৯ হাজার জনেরও বেশি মানুষ নিহত এবং ৬৯ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে।