ভারতীয় কিষাণ ইউনিয়ন (বিকেইউ) এবং সম্মিলিত কিষাণ মোর্চা (এসকেএম)
দেশব্যাপী ট্রাক্টর পদযাত্রার ডাক দিয়েছে। আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) কৃষকদের এ পদযাত্রা
যমুনা এক্সপ্রেসওয়ে, লুহারলি টোল প্লাজা ও মহামায়া ফ্লাইওভার অতিক্রম করবে। খবর এনডিটিভি।
কৃষকদের পদযাত্রা উপলক্ষে দিল্লি-নয়দা সীমান্ত অঞ্চলে যাতায়াতে বিঘ্ন
ঘটা ও প্রয়োজনীয় ডাইভারশন সম্পর্কে নয়দা পুলিশ ট্রাফিক নির্দেশনা জারি করেছে। বিকেইউ
জানিয়েছে, পদযাত্রাটি রাবুপুরার মেহেন্দিপুর থেকে ফালাইদা হয়ে যমুনা এক্সপ্রেসওয়ে অভিমুখে
রওনা করবে। এ কর্মসূচির নিরাপত্তায় পুলিশ ১৪৪ ধারা জারি করেছে। দিল্লি এবং নয়দার প্রবেশমুখ
ও বহির্গমন পথে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে সম্মিলিত কিষাণ মোর্চা আজ ‘কুইট ডব্লিউটিও ডে’ পালন করছে। তারা কেন্দ্রীয় সরকারকে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আলোচনা থেকে কৃষিকে রাদ রাখার জন্য উন্নত দেশগুলোকে চাপ প্রয়োগ করার দাবি জানাচ্ছেন।










