অ্যালেক্স নাভালনিকে রাশিয়ার রাজধানী মস্কোয় সমাহিত করা হয়েছে। গতকাল শুক্রবার (১ মার্চ) শেষকৃত্য শেষে সমাহিত হন পুতিনের সমালোচক এই নেতা। তার শেষকৃত্যে সমবেত হন কয়েক হাজার রুশ জনগণ। খবর রয়টার্স।

গণমাধ্যমটি জানিয়েছে, শেষকৃত্য অনুষ্ঠানে সমবেতদের নাভালনিকে নিয়ে স্লোগান দিতে দেখা যায়। কারাগারে বিরোধী এই নেতার মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করেন সমবেত জনতা। নাভালনির শেষকৃত্যে উপস্থিত ছিলেন তাঁর বাবা আনাতোলি ও মা লিয়ুদমিলা। নাভালনির কপালে চুমু খেয়ে শেষ বিদায় জানান তার বাবা-মা।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একজন কট্টর সমালোচক ছিলেন নাভালনি। গত ১৬ ফেব্রুয়ারি সাইবেরিয়ার একটি কারাগারে নির্জন প্রকোষ্ঠে মারা যান ৪৬ বছর বয়সী এই বিরোধী নেতা।