যুক্তরাষ্ট্রের আরো তিনটি রাজ্যে রিপাবলিকান দলের মনোনয়ন পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আইডাহো, মিসৌরি ও মিশিগান ককাসে একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে পরাজিত করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। এই বিজয় তাকে ২০২৪ সালের নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার পথে কয়েক ধাপ এগিয়ে দিল।
মিশিগানে ৩৯, মিসৌরিতে ৫৪ এবং আইডাহোতে ৩২ জন প্রতিনিধি জিতেছেন ট্রাম্প। মিশিগান ককাসে জয়লাভকে প্রেসিডেন্ট প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হয়। আর এই মিশিগানের ১৩টি জেলায় জয়লাভ করেছেন তিনি। এর ফলে প্রতিদ্বন্দ্বী হ্যালির ২৪ প্রতিনিধির তুলনায় তার প্রতিনিধির সংখ্যা দাঁড়াল ২৪৭। রিপাবলিকান মনোনয়ন পেতে একজন প্রার্থীকে এক হাজার ২১৫ প্রতিনিধি নিশ্চিত করতে হবে।
যুক্তরাষ্ট্রের তিনটি অঙ্গরাজ্যে শনিবার (২ মার্চ) রিপাবলিকান ককাসে জয় পেয়েছেন প্রেসিডেন্ট নির্বাচনে মনোনয়নের দৌড়ে এগিয়ে থাকা ট্রাম্প। তিনটি অঙ্গরাজ্যেই একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে বিশাল ব্যবধানে পরাজিত করেন তিনি। এ জয়ের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার আরো কাছে চলে গেলেন সাবেক মার্কিন রাষ্ট্রপ্রধান।
আগামী ৫ মার্চ সুপার টিউসডেতে প্রেসিডেন্ট
নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ঠিক করতে ভোটে অংশ নেবে ১৫টি রাজ্য ও একটি
অঞ্চল। এর আগে তিন অঙ্গরাজ্যের ভোটে জিতে ব্যাপকভাবে এগিয়ে গেলেন ট্রাম্প।










