ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিকে রাজধানী তেহরান থেকে সরিয়ে নিরাপদ স্থানে নেয়া হয়েছে। ইরানের সরকারি সূত্র বার্তা এ তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্স।
সূত্রের বরাতে জানানো হয়েছে, বর্তমান নিরাপত্তা পরিস্থিতির প্রেক্ষাপটে খামেনি তেহরানে অবস্থান করছেন না। তাকে রাজধানীর বাইরে একটি সুরক্ষিত জায়গায় স্থানান্তর করা হয়েছে। তবে ঠিক কোথায় নেয়া হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এ বিষয়ে ইরান আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি দেয়নি। সরকারি সূত্র শুধু জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।















