ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগামে গতকাল পর্যটকদের ওপর সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নেভি অফিসার ও একজন গোয়েন্দা বাহিনীর সদস্যও রয়েছেন। খবর এনডিটিভি।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের খবরে অন্তত ২৬ জন নিহত হওয়ার কথা বলা হয়েছে। হামলায় আরো অন্তত আটজন আহত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে। পহেলগামের বৈসারণ উপত্যকায় তিনজন সশস্ত্র সন্ত্রাসী হামলা চালায়।










